সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৭ফেব্রুয়ারি) শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী শুনানি শেষে তিনদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মো: আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির সিরাজগঞ্জ জেলার উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিতের বাড়িতে হামলা ভাঙচুরের মামলায় পুলিশ চয়ন ইসলামের দশ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামন্জুর আসামীকে জেলগেটে তিনদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
সাবেক এমপি চয়নের আইনজীবী মোস্তাফিজুর রহমান সবুজ জানান, চয়ন ইসলামের জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানী জামিন ও রিমান্ড নামন্জুর করে তিনদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
উল্লেখ্য ,২০১৮ সালে নির্বাচনকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ড. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাংচুরের ঘটনায় সাবেক এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়। ওই মামলায় সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের বিচারক তাদের কাড়াগাড়ে পাঠানোর আদেশ দেন।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
আইএস এর শক্তি ও অর্থের উৎস
শিক্ষামন্ত্রীর আশ্বাসে অবরোধ তুলে নিল শিক্ষিকা কর্তৃক চুল কেটে দেয়ার প্রতিবাদে আন্দোলনরত শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্য... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল... বিশ্বের নানা প্রান্তে করোনার প্রভাব কমলেও এর ছাপ থাকবে দীর্ঘদিন এবং সেই সময়টা কয়েক দশকেরও বেশি বলে মন্তব্য করেছেন আন্তর্... নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক... ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী
শাহজাদপুর
শিক্ষামন্ত্রীর আশ্বাসে অবরোধ তুলে নিল রবি’র শিক্ষার্থীরা
সিরাজগঞ্জ জেলার সংবাদ
শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট
আন্তর্জাতিক
করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস
অর্থ-বাণিজ্য
সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই
ধর্ম
শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত
