আজ শুক্রবার পবিত্র হজ । আজ হজের মূল আনুষ্ঠানিকতা তথা আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করা হবে।
দিনটিকে ইয়ামুল আরাফাত বলা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এই দিনে অরাফাত ময়দান থেকে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।
মিনা থেকে ফজরের পর হাজিরা আরাফাত ময়দানে আসতে শুরু করবেন। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত করে তুলবেন গোটা আরাফাত ময়দান।
আজ (শুক্রবার) ফজরের পর থেকে সারা দিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। হজের খুতবা শুনবেন এবং আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন।
হাজিদের আরাফাত ময়দানে এই অবস্থান করাকে `ওকুফে আরাফাত` বলে যা হজের অন্যতম একটি ফরজ। সারাদিন আরাফাত ময়দানে অবস্থানের পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আরাফাত ত্যাগ করে মুযদালিফায় যাত্রা করবেন তারা। মুজদালিফার খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। শনিবার সকালে সূর্যোদয়ের পর দুপুরের আগে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করবেন। এরপর মাথা মুণ্ডন করে এহরাম খুলে ফেলবেন এবং পশু কোরবানি করবেন তারা।
অপর দিকে হাজিদের নির্বিঘ্নে হজব্রত পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। হজ মন্ত্রণালয়ের লক্ষাধিক কর্মকর্তা, সিভিল ডিফেন্স কর্মী, নিরাপত্তা কর্মী, ডাক্তার, নার্স, প্যারামেডিক এবং মিডিয়া কর্মীদের নিয়োগ দেওয়াসহ ১৮টি অত্যাধুনিক হেলিকপ্টারে করে প্রায় ৫০০ বিশেষজ্ঞ নিরাপত্তা কর্মী আকাশে টহল দিচ্ছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ।
পবিত্র কাবার আশপাশের সম্প্রসারিত জায়গাসমূহ হাজিদের জন্য খুলে দেওয়া হয়েছে। হজের মওসুমে ইতোমধ্যে প্রায় ১৩ মিলিয়ন লিটার জমজমের পানি হাজিদের মাঝে বিতরণ করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির তথ্য মতে, প্রতিদিন প্রায় ৫৬ হাজার বোতল জমজমের পানি তোলা হচ্ছে।
এ বছর সব মিলিয়ে বিশ লক্ষাধিক মুসল্লি হজে এসেছেন বলে জানা গেছে। বাংলাদেশ থেকে ৯৭ হাজার ৯৮৯ জন হজ পালন করছেন। হজে এসে এ পর্যন্ত ৩৩ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ
শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...
রাজনীতি
বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত অভিযোগ করেছেন, ‘শাহজাদপুরে...
স্বাস্থ্য
সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে
শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খ...
শাহজাদপুর
কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল
২৫ শে বৈশাখ রবিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর...
শাহজাদপুর
সাংবাদিক নাদিম হত্যা: খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন
জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ
বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।
