দেশে সংক্রমণ কমে আসায় আজ থেকে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৮ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (৭ মার্চ) এক অফিস আদেশে সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন।
অফিস আদেশে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম (পূর্বাঞ্চল) ও রাজশাহী (পশ্চিমাঞ্চল) বলা হয়, বাংলাদেশ রেলওয়েতে চলাচল করা কিছু ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা কার্যকর করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আজ (৮ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, করোনার সংক্রমণ কিছুটা কমায় স্ট্যান্ডিং টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার যাত্রীদের সুবিধার্থে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু হবে।
দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় গত ১৫ জানুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করার ঘোষণা দেয় সরকার। পরে সংক্রমণ পরিস্থিতি ক্রমে শিথিল হলে গত ৯ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী পরিবহন শুরু হয়।
তখন ট্রেন চালুর নির্দেশনায় বলা হয়েছিল, আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এবার ওই সিদ্ধান্তে পরিবর্তন আসছে। বাংলাদেশ রেলওয়ের মোট ৩৯৭টি ট্রেনের মধ্যে বর্তমানে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন ১০৪টি, লোকাল কমিউটার ও এক্সপ্রেস ট্রেন আছে ২৫৩টি ও মালবাহী ট্রেনের সংখ্যা প্রায় ৪০টি।
দেশে ২০২০ সালের মার্চে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলে টানা ৬৭ দিন বন্ধ থাকার পর ওই বছরের ৩১ মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। তখন আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করা হতো।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
