শনিবার, ০৭ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ শে বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্ম জয়ন্তী’র শাহজাদপুরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের সম্মতি জ্ঞাপন করেছেন। এ খবর শাহজাদপুরে ছড়িয়ে পড়ায় শুক্রবার সকালে শাহজাদপুরের সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহরে এক বিশাল আনন্দ শোভা যাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিনকালে সবাই নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। শোভাযাত্রাটি রবীন্দ্র কাছারি বাড়ীতে এসে শেষ হলে সেখানে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে তার বাস ভবনে যান। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে আগামী ২৫ বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্ম জয়ন্তী’র শাহজাদপুরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুরোধ জানান। প্রধানমন্ত্রী এমপি স্বপনের এ আমন্ত্রণ ও প্রস্তাব গ্রহন করে সদয় সম্মতি জ্ঞাপন করেন। এ খবর মূহুর্তে শাহজাদপুর বাসীর মধ্যে ছড়িয়ে পরলে শাহজাদপুরবাসীর মধ্যে আনন্দের ঢল নামে। শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ প্রধানমন্ত্রীকে অভিনন্দ জানিয়ে এ আনন্দ শোভাযাত্রা বের করে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন নিশ্চিত হওয়ার সাথে সাথে কবি গুরু রবীন্ধনাথ ঠাকুরের কাছারি বাড়ী ধোঁয়া মোছা, চুনকাম, সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ কর্তৃপক্ষ শুরু করে দিয়েছে। ৯২ লক্ষ টাকা ব্যায়ে কাছারি বাড়ীটি নতুন করে সংস্কার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শাহজাদপুরসহ সিরাজগঞ্জ জেলার সর্বত্র সাজ সাজ রব পরে গেছে। এ বছর শাহজাদপুরে জাতীয়ভাবে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে শাহজাদপুর শহর উৎসবমুখর হয়ে উঠেছে।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

শাহজাদপুর

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...

এনায়েতপুরে মুদি দোকানে  ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

এনায়েতপুর

এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...