শাহজাদপুর সংবাদ : আগামী বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভালোভাবে প্রস্ততি নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি তুলে দিলে তিনি এ কথা বলেন। একইসঙ্গে প্রদর্শনীর জন্য ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ধন্যবাদ জানায় প্রধানমন্ত্রী। ক্রিকেট বিশ্বকাপের প্রমোশনাল ক্যাম্পেইনের জন্য বিশ্বকাপ ট্রফিটি বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে আইসিসি। তারই অংশ হিসেবে
বৃহস্পতিবার রাতে বাংলাদেশে আসে ট্রফিটি। ট্রফিটি প্রদর্শনীর জন্য সকালে নেয়া হয় প্রধানমন্ত্রীর বাসবভন গণভবনে। সেখানে প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি তুলে দেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপের ১১তম আসরে বাংলাদেশ ভালো খেলবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নেয়া হয় ট্রফিটি। এসময় ফটোসেশনে অংশ নেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। একদিন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এমনটাই আশা মুশফিকুর রহিমের।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী মোছাঃ হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায়...
সম্পাদকীয়
লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক
নিজস্ব সংবাদদাতা : আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন জমা দিলেন প্রফেসর ড... ঢাকা: ই-কমার্স ভিত্তিক পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে দেশের বাজারে শক্ত অবস্থান অর্জনের পথে রয়েছে ইভ্যালি ডট কম ডট বিডি। প্র... তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী কোনোদিন প্রশ্রয় পায়নি, পাবেও... ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারে শুভ উদ্বোধন করা হ...
রাজনীতি
শাহজাদপুরে ধানের শীষ প্রতীকের মনোনয়ন জমা দিলেন ড. এমএ মুহিত
তথ্য-প্রযুক্তি
পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে শক্ত অবস্থানের পথে ইভ্যালি
রাজনীতি
‘দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী পার পাবে না’
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন
