মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

আইপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের লজ্জার রেকর্ড করেছেন গুজরাট টাইটানসের পেসার মুহিত শর্মা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৭৩ রান খরচা করেছেন তিনি।

মুুহিতের রেকর্ড খরুচে বোলিংয়ের ম্যাচে ৪ উইকেটে ২২৪ করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে শ্বাসরুদ্ধকর শেষ ওভারে ৪ রানে হারে গুজরাট। শুবমান গিলের দল গুজরাট তুলতে পারে ৮ উইকেটে ২২০ রান।

এই ম্যাচে প্রথম নিজের ৩ ওভারে ৪২ রান খরচা করেন মুহিত। এরপর ইনিংসের শেষ ওভার করার জন্য সেই মুহিতের হাতেই বল তুলে দেন গুজরাটের অধিনায়ক শুবমান গিল। ওই ওভারে এই পেসার খরচা করেন আরও ৩১ রান। ৪ ছক্কা আর ১ বাউন্ডারিতে তাকে তুলোধুনো করেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত।

আইপিএলের ইতিহাসের দ্বিতীয় কোনো বোলার হিসেবে এক ইনিংসে ৭০ বা তার বেশি রান খরচের রেকর্ড করেন মুহিত। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বোলিং করতে নেমে ৭০ রান খরচা করেছিলেন হায়দরাবাদের পেসার বসিল থাম্পি।

রান খরচের তালিকায় তৃতীয়স্থানে আছেন যশ দয়াল। আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার বল করে ৬৯ রান খরচা করেছিলেন গুজরাটের এই বোলার। আর ৬৮ রান খরচায় চতুর্থস্থানে আছেন রিসি টপলি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...