শাহজাদপুর সংবাদ ডটকম: স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার জন্য সার্চ জায়ান্ট গুগল তাদের আসন্ন নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয় ডাটা এনক্রিপ্ট সুবিধা থাকবে বলে জানিয়েছে। এর ফলে ডাটা হ্যাক করা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মোবাইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে নজরদারির বিষয়টি কঠিন হয়ে দাঁড়াবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট-এর খবরে বলা হয়েছে, নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড এল’ কয়েক মাস পরেই বাজারে আনতে চলেছে গুগল। স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীরা নতুন অ্যান্ড্রয়েড এল অপারেটিং সিস্টেমটিতে বাই ডিফল্ট ডাটা এনক্রিপ্ট সুবিধা পাবে বলে এক ঘোষণায় নিশ্চিত করেছে গুগল।
নতুন ফিচারের ফলে কেবল যার কাছে স্মার্টফোনের পাসওয়ার্ড থাকবে, সেই স্মার্টফোনে রাখা তথ্যে নজরদারি করতে পারবে। ফোনে থাকা তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপ্ট হয়ে যাবে বলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মোবাইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নজরদারি বা ফোন চুরি হয়ে গেলেও অন্যেরা তথ্যে উদ্ধার করতে পারবে না। এটি স্মার্টফোনে জমা রাখা তথ্যের নিরাপত্তায় আরো একটি বাড়তি স্তর হিসেবে কাজ করবে।
গুগল অবশ্য ২০১১ সাল থেকেই অ্যান্ড্রয়েডে ডাটা এনক্রিপশন সুবিধা চালু করেছে। কিন্তু সেটিকে মোবাইল ব্যবহারকারীদের নিজেদেরই সক্রিয় করে নিতে হয় এবং অনেক গ্রাহক এই বিষয়টি সম্পর্কে অবগতও নন। এ কারণে নতুন অ্যান্ড্রয়েড এল অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয় এনক্রিপশন সুবিধা রাখা রয়েছে।
সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অ্যাপলও স্বয়ংক্রিয় ডাটা এনক্রিপশন প্রযুক্তি চালু করেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’
করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...
জাতীয়
গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ
শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...
বিনোদন
নোবেল গ্রেফতার
২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খেলাধুলা
ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক
করোনা ভাইরাসের কারনে থমকে গিয়েছে পুরো ক্রিকেট বিশ...
খেলাধুলা
ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন
সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারেও কোনো অপ্রাপ্তি, কোনো আক্ষেপ থাকতে পারে এটা হয়তো কখনো ভাবায়...
