শনিবার, ২১ মার্চ ২০২৬

'অনাগত কালেও পদ্মা সেতু হবে জাতির সর্বশ্রেষ্ঠ গৌরব; আর সে গৌরবের মধ্যমণি হয়ে থাকবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা!' রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ গৌরবের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ'র উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। 

শনিবার (২৫ জুন) বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-২ বৃক্ষরোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এরপরে  বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-২ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-১-এ গিয়ে শেষ হয়। পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-১-এর লেকচার থিয়েটারে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। আলোচনায় ভিসি বলেন, 'স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।  পদ্মা সেতু শুধু একটি সেতু নয় এটি বাঙালির অহংকার, বাঙালি জাতি তার পিতার কাছে থেকে নেয়া শিক্ষা "বাঙালি জাতি কখনো মাথা নোয়াবার জাতি নয়" সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সকল বাধাবিপত্তিকে অতিক্রম করে সেটি আবারও প্রমাণ করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ আজ মাথা উঁচু করে বলতে পারে বাংলাদেশ কারো কাছে মাথা নত করতে শেখে নাই, বাংলাদেশের পথ চলা বীরের মত, সুতরাং পদ্মা সেতু আমাদের অহংকার বলেও রবি ভিসি উল্লেখ করেন।' তিনি আরও বলেন, 'শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই নয়, দুই পারের মানুষের বিচ্ছিন্ন সাংস্কৃতিক ও সামাজিক মেলবন্ধন হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে।'

 এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...