শনিবার, ২১ মার্চ ২০২৬

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। গণহত্যা ও ফ্যাসিবাদীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। সরকারের ভেতরে- বাইরে থাকা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানাই। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ - ন্যায়পরায়ণ নেতৃত্ব চায়। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে

তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান এ সময় বলেন, ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি ও ফ্যাসিবাদীরা পালিয়ে গেছে। দেশের মানুষ নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ঠুস করে ভাষণ দেয়ার শখ জাগে পালিয়ে যাবার পর। হাসিনা ও তার দোসরদের দেশে ফিরে আসার আর সম্ভাবনা নেই। যদি আসতেই হয় ফাঁসির আসামী হয়ে 

আসতে হবে।

জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ- ০৬ (শাহজাদপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন উপরোক্ত কথাগুলো বলেন।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মোঃ শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা শাখার আমীর মোঃ আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলার আমীর অধ্যাপক শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার মাওলানা মোঃ আব্দুল মালেক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর উপজেলা সভাপতি সহকারি অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

গণসমাবেশ শেষে সমাবেশ স্থল থেকে জামায়াত নেতৃবৃন্দ বিশাল একটি মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বর হয়ে সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে শেষ হয়। উক্ত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আইএস এর শক্তি ও অর্থের উৎস

আন্তর্জাতিক

আইএস এর শক্তি ও অর্থের উৎস

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

আন্তর্জাতিক

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

বিশ্বের নানা প্রান্তে করোনার প্রভাব কমলেও এর ছাপ থাকবে দীর্ঘদিন এবং সেই সময়টা কয়েক দশকেরও বেশি বলে মন্তব্য করেছেন আন্তর্...

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

অর্থ-বাণিজ্য

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ধর্ম

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী