রবিবার, ২২ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক শিল্প উপমন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর পৌর শাখার আহবায়ক মাসুদুল হাসান মাসুদের ব্যক্তিগত উদ্যেগে শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়াস্থ মখদুমিয়া জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আলী আকবর ছাহেব। এদিকে, দোয়া ও মিলাদ মাহফিলের উদ্যোক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর পৌর শাখার আহবায়ক মাসুদুল হাসান মাসুদ “স্থানীয় এমপি শাহজাদপুর গণমানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন” এর সুস্থ্যতা কামনায় দোয়া-প্রার্থনা করার জন্য শাহজাদপুরের সকল শ্রেণি পেশার মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে শতশত ধর্মপ্রাণ মুসুল্লী অংশ নেন। উল্লেখ্য, স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। আগামী সোমবারে তার অপারেশনের কথা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...