রবিবার, ২২ মার্চ ২০২৬
মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা আজ বৃহস্পতিবার সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পৌর সদরের হাইস্কুল মাঠে শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.প্রফেসর বিশ্বজিৎ ঘোষ। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা বিনয় পাল, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া, প্রফেসর আব্দুল আজিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব হোসেন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান। এ মেলায় ৫০টি স্টলে সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি হাসিবুর রহমান স্বপন বলেন, এ সরকারের ৫ বছরে এলাকার রাস্তা ঘাট, কালভাট ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে এলাকাবাসি আবারো নৌকায় ভোট দেবে। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। দেশ আরো এগিয়ে যাবে।

সম্পর্কিত সংবাদ

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

রাজনীতি

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

জাতীয়

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

শাহজাদপুর প্রতিনিধি : একটি অনুষ্ঠান সফল করতে  ‘কেন্দ্রীয় আওয়ামী একটি লীগের একটি দাপ্তর...