রবিবার, ২২ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল ও শাহজাদপুরের গণমানুষের নেতা, মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু'র পিতা,শাহজাদপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি, মরহুম শেখ ফজলুল হক (এস পি)'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মরহুমের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন দুপুরে শাহজাদপুর পৌরসদরের শেরখালী মহল্লাস্থ এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু'র বাসভবনে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ বাহিনীর সৎ, আদর্শবান, গর্বিত পুলিশ অফিসার মরহুম শেখ ফজলুল হক তার চাকুরী জীবনে ও জনপ্রতিনিধির দায়িত্ব পালনকালীনসহ তার জীবদ্দশায় জনগণের সেবা ও কল্যাণে কাজ করে গেছেন। ১৯৯৬ সালের ১লা মে শাহজাদপুরের শেরখালী মহল্লাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

সম্পর্কিত সংবাদ

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

রাজনীতি

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

জাতীয়

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষকে আওয়ামী লীগের দাপ্তরিক পত্র দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া

শাহজাদপুর প্রতিনিধি : একটি অনুষ্ঠান সফল করতে  ‘কেন্দ্রীয় আওয়ামী একটি লীগের একটি দাপ্তর...