শাহজাদপুর প্রতিনিধি :- বুধবার শাহজাদপুর উপজেলার পৌর সদরের শক্তিপুর সড়কে সমুদ্র পথে ট্রলারে মানব পাচার রোধ ও পাচারকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে এক ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পল্লী সমাজের প্রায় দেড় শতাধিক নারী সদস্য এ মানববন্ধনে অংশ নিয়ে এ কমূসূচি সফল করেন। এ সময় উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিরাজগঞ্জ জেলা কর্মকর্তা অনিমেষ হাজরা, উপজেলা কর্মকর্তা রুকসানা জাহান কনিকা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ মানববন্ধনে সমুদ্র পথে ট্রলারে মানব পাচার দ্রুত বন্ধ, পাচারকারী চক্রের হোতাদের গ্রেফতার, দরিদ্র মহিলাদের বিভিন্ন সুযোগ বৃদ্ধি, নির্যাতন ও নানা অবিচার রোধে সমাজের সকল পর্যায়ের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
খেলাধুলা
শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
