রবিবার, ২২ মার্চ ২০২৬
নাশকতাসহ সরকারবিরোধী নানা কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠক করার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপার মহল্লায় জামায়াত নেতা মো. হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হকিস্টিক, দেশীয় অস্ত্র, জিহাদী বই ও টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। আটকরা হলেন- শাহজাদপুর পৌর জামায়াতের রোকন পুকুরপাড় মহল্লার মো. হোসেন আলী (৬৩) ও সদস্য দ্বারিয়াপুর মহল্লার সালমান ওরফে আলমাস আকন্দ (৩২)। রোববার (২৫ এপ্রিল) বিকেলে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, পুকুরপাড় মহল্লায় জামায়াত নেতা হোসেন আলীর বাড়িতে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন বৈঠক চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত নেতাকর্মীরা পালানোর চেষ্টা করে। এ অবস্থায় ঘটনাস্থল থেকে হোসেন আলী ও সালমানকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় ওই বাড়ি থেকে হকি স্টিক, দেশীয় অস্ত্র, জিহাদী বই ও জামায়াতের টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার (২৫ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যসূত্রঃ বাংলা নিউজ ২৪

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...