রবিবার, ২২ মার্চ ২০২৬
আল আমিন হোসেন ও জহুরুল ইসলাম : শাহজাদপুরে সরকারি ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রম চালুর মাধ্যমে স্বাস্থ্য সেবায় নতুন দ্বার উন্মোচিত হলো এ অঞ্চলের মানুষের জন্য। এ সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে পাবেন উন্নত স্বাস্থ্য সেবা। এর ফলে সাধারণ মানুষ এখন সরকারি ভাবে সেবা নিতে আগ্রহী হয়ে উঠবেন বলে আশাবাদী কর্তপক্ষ। নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই দীর্ঘদিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রম (সিজারিয়ান সহ) উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমুখ। উদ্বোধনি বক্তব্যে স্থানীয় এমপি মোঃ হাসিবুর রহমান স্বপন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রমের মাধ্যমে শাহজাদপুরে স্বাস্থ্য সেবার নতুন দ্বার উন্মোচন হলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই কার্যক্রম চালু হওয়া সত্যি শাহজাদপুরবাসীর জন্য অত্যান্ত আনন্দের খবর। সাধারণ রোগীরা যেন স্থানীয় দালাল চক্রের খপ্পরে পরে বিভ্রান্ত না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের প্রতি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...