সোমবার, ২৩ মার্চ ২০২৬
বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া। আগামীকাল বুধবার বহুল প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন নথিভুক্ত করতে যাচ্ছে রাশিয়া সরকার। রাশিয়ার দাবি তাদের তৈরি ভ্যাকসিনের মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এদিকে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, কোভিড-১৯'র ভ্যাকসিন আবিষ্কারের পথে রুশ বিজ্ঞানীরা এরই মধ্যে পরীক্ষা-নিরীক্ষার সব ধাপ পার হয়ে এসেছেন। তারা প্রমাণ করেছেন এই ভ্যাকসিন নিরাপদ ও এটি কার্যকর। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের ওষুধটি এই মহামারীর বিরুদ্ধে খুব কার্যকর এবং এটি শুধু রাশিয়ার জন্য আশা জাগায়নি বরং গোটা বিশ্বের জন্যই সুখবর নিয়ে এসেছে। এক সময় সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইটই মানবজাতিকে মহাশূন্যে নিয়ে গিয়েছিল। এবার রাশিয়ান এই ভ্যাকসিনটিও করোনামুক্ত বিশ্বের পথ দেখাবে। রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছেন, আগামী ১২ আগস্ট সরকারিভাবে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেওয়া হবে। আর আগে শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে এই ভ্যাকসিন মানুষের শরীরে নিরাপদ কি না। সবার আগে স্বাস্থ্যকর্মী ও বয়ষ্কদের এই ভ্যাকসিন দেওয়া হবে। চলতি বছরেই সাড়ে চার কোটির ভ্যাকসিন তৈরির কাজ করবে রাশিয়া। তবে এই ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...