যুক্তরাষ্ট্রের সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে টিভি, অনলাইনে গত এক মাস ধরেই ধরে একটাই আলোচনা- ‘কে এই রহস্যময় নারী? গত বুধবার ডেইলি মেইল তাদের সংবাদে জানিয়েছে এই নারীর রহস্যের জট খোলেনি , এমনকি চেষ্টা করা হলেও তিনি কোন কিছু বলতে রাজি হননি । স্মিত হেসে বলেছেন নিতান্তই শখের বসেই ঘুরছেন তিনি । কালো লম্বা বোরখাকৃতির একপ্রকার পোশাক, কাঁধে কালো ব্যাগ, হাতে লম্বা লাঠি নিয়ে ঘুরে বেড়ানো ওই নারীকে প্রথমে কেউ কেউ ভূত বলে ধারণা করেছিল। গত ১৮ জুলাই থেকে পাহাড়-পর্বত, স্টেশন, মহাসড়ক, সেতু, বন-জঙ্গল কোথায় হাঁটেননি তিনি। যুক্তরাষ্ট্রের সাউথইস্ট থেকে মিডইস্ট পর্যন্ত শুধু হেঁটেই চলেছেন, কোনো বিশ্রাম না নিয়ে। জর্জিয়ার রেঞ্জার থেকে ওহিয়ো’র অ্যাথেন্স পর্যন্ত প্রায় ৫০০ মাইলের এই জার্নি। এ কারণেই রহস্যটা আরো বেশি ঘনীভূত হয়েছে যুক্তরাষ্ট্রবাসীর কাছে। পূর্ব নির্ধারিত ৫০০ মাইলের সুদীর্ঘ পথ হেটে শেষ করার পর তিনি আরও হাজারো মেইল দুর্গম এলাকায় এভাবেই য্বেতে চান বলে জানিয়েছেন এই রহস্যময়ী মহিলা । বিভিন্ন টিভি স্টেশন ‘ওমেন ইন ব্লাক’ শিরোনামে প্রতিবেদন করেছে। তিনি ধর্মীয় কোনো মিশনে বের হয়েছে বলে মনে করেন অনেকে। তাকে নিয়ে একটি ফেসবুকে পেজও খোলা হয়েছে যাতে ২৯ হাজারের মতো ফলোয়ার রয়েছে। ফেসবুক পেজে একটি পোস্টে লেখা আছে, কারো যদি এই নারীর সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তাকে পানি এবং খাবার দিও। তার প্রতি দয়ালু হও।
Link from- http://news.zoombangla.com/Exlusive/2014-08-28-10-54-11-27-17221#sthash.QOTU0Q68.dpuf
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
