আন্তর্জাতিক ডেক্স : মহানবীর (স.) রওজা মোবারক স্থানান্তরের সংবাদ নাকচ করে দিয়েছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববী) অভিভাবক কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশকারী ব্রিটিশ দৈনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পদক্ষেপ নিচ্ছে তারা।
কমিটির মুখপাত্র আহমেদ আল মানসুরি বলেন, ‘এটি একজন গবেষকের ব্যক্তিগত অভিমত, যিনি একটা গবেষণায় তার মতের প্রতিফলন ঘটিয়েছেন। এটি মসজিদের অভিভাবক কমিটি অথবা রাষ্ট্রের মতামতকে বোঝায় না।’
শুক্রবার আরব নিউজ এ সংবাদ জানিয়েছে।
এ ধরনের কর্মকাণ্ডের জন্য কমিটির ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে জানিয়ে মুখপাত্র পবিত্র স্থান সম্পর্কে এ ধরনের ‘ফাটকা গুজব’ না ছড়ানোর আহ্বান জানান।
এ ব্যাপারে আইনি পরামর্শকদের সঙ্গে ব্রিটিশ দৈনিক দু’টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইলে মহানবীর (স.) রওজা সরিয়ে ফেলা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের একজন আলেম এ সংক্রান্ত একটি প্রস্তাব মসজিদে নববীর অভিভাবক কমিটির কাছে পাঠানো হয়েছে।
তবে প্রস্তাবটি বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা জানা যায়নি।
প্রতিবেদনে আরো বলা হয়, মহানবীর (স.) সমাধির চারপাশ ঘিরে অবস্থিত মসজিদে নববীর বহুবার সংস্কার ও পরিবর্ধন করেছে আরব শাসকরা, বিশেষ করে ওসমানি খিলাফতের সময়। এখানে ক্যালিগ্রাফিতে নবী এবং তার পরিবারের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। ঐতিহাসিকভাবে মহামূল্যবান এসব ক্যালিগ্রাফির সঙ্গে নবীর সমাধি ঢেকে রাখা সবুজ গম্বুজটিও ভেঙে ফেলার প্রস্তাব করা হয়েছে পরিকল্পনায়। একই সঙ্গে নবীকে পার্শ্ববর্তী জান্নাতুল বাকিতে সরিয়ে নেয়ার প্রস্তাব করা হয়েছে যেখানে নবী পরিবারের সদস্যরা শায়িত কিন্তু সেসব সমাধিতে কোনো নামফলক নেই।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/06/09/2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
