জানা গেছে শাহজাদপুর পৌর এলাকার পুকুর মহল্লায় অন্যের বাড়িতে একটি ঝুপড়ি ঘরে বাস করে হতদরিদ্র এই মনছের আলী। নিজের কোন মাথা গোজার ঠাই পর্যন্ত নেই। দু বছর আগে তার বৃদ্ধা স্ত্রী রোগে ভূগে মারা গেছে। অসহায় এই বয়বৃদ্ধকে এখন দেখার কেউ নেই। এক সময় তার জায়গা,জমি, ঘর,বাড়ি সহায় সম্পদ সবই ছিল। ভাগ্য দোষে সে এখন নিঃস্ব। কিছুই নেই তার। একটি পুত্রের আশায় একে একে হয়েছে ৬ মেয়ে। তাদের সবারই বিয়ে হয়ে গেছে। তারা নিজেদের সংসার চালাতেই ব্যস্ত। তাদেরও আর্থিক অবস্থা ভালো না। তাই তাদের কেউই এ বয়বৃদ্ধকে ভাত কাপড় ভরণ পোষন করে না। নিয়তির কাছে পরাজিত শতবর্ষী মনছের আলী শাহজাদপুর সংবাদকে জানান, জীবিকার প্রয়েজনে এ বয়সও তাকে ছুটতে হচ্ছে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করতে। অথচ আমার চেয়ে অর্ধেক বয়সী এ পাড়ার অনেকেই ভিজিডি কার্ড ও নানা ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। অথচ আমি কিছুই পাচ্ছিনা। তিনি শাহজাদপুর সংবাদ প্রতিনিধিকে আরো বলেন, একখানা বয়স্ক ভাতার কার্ডের জন্য ৩০ বছর ধরে মেম্বর-কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরছি কিন্তু কারোই কোন দয়া হয়নি। তিনি আক্ষেপের সাথে বলেন, আমার আর কত বয়স হলে আমি বয়স্ক ভাতা পাব।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...
শাহজাদপুর
বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা
লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...
শাহজাদপুর
শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা
মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভ...
বাংলাদেশ
ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত
দিনাজপুরের ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআই সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা রোগীর সংখ...
অপরাধ
শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর থানার ৭ পুলিশ সহ ৫০ জনের নামে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা দায়ের...
রাজনীতি
শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার
শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...
