রবিবার, ২২ মার্চ ২০২৬
ছোট বোন কিম ইয়ো জংয়কে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরও কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নিজের শাসনভার কিছুটা হালকা করতেই কিম জং উন এ উদ্যোগ নিয়েছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশকিছু দায়িত্ব তার ছোট বোন কিম ইয়ো জংয়ের হাতে ন্যস্ত করছেন। দেশটির রাজধানী সিউলে দেশের পার্লামেন্টে এক শুনানিতে গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝে নিলেন। তিনি বলেন, মিস কিম ইয়ো এখন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত একজন নীতি নির্ধারক। এখন প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি। এছাড়াও বেশকিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীকেও বুঝিয়ে দিয়েছেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, এখনও সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন কিম। ওই সংস্থা ধারণা করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন কিম জং উনের ঘাড়ে না আসে, সেজন্যই হয়তো রাষ্ট্রের ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...