রবিবার, ২২ মার্চ ২০২৬
জাহিদ হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনি : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।  রোববার (০৬ডিসেম্বর) বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহজাদপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদী, আওয়ামী লীগ নেতা শামসুল আলম, মুস্তাক আহম্মেদ, আমিরুল ইসলাম শাহু, আব্দুস ছালাম ব্যাপারী, কে এম নাছির উদ্দিন, আনু লোদী, যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম-আহবায়ক ও সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক, ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাধারন সম্পাদক শেখ মোঃ রাসেল, ফারুক সরকার, হুমায়ুন কবির টিপু, শরিফুল ইসলাম মনি প্রমুখ। বক্তারা বলেন, জামায়াত শিবির ও মৌলবাদীদের আস্তানা বাংলাদেশে হবে না। যদি মৌলবাদীরা তাদের তৎপরতা চালাতে থাকে, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে। বঙ্গবন্ধুর এই স্বাধীন বাংলাদেশে কোন রাজাকারের স্থান হবে না। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...