রবিবার, ২২ মার্চ ২০২৬

JSC

শাহজাদপুর সংবাদ : আগামী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পাঁচটি বিষয়ে বোর্ডভিত্তিক পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে গঠিত সরকারের আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। এ পাঁচটি বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। জেএসসি-জেডিসির মোট নয়টি বিষয়ের মধ্যে উল্লেখিত পাঁচটি বিষয়ে অধিক সংখ্যক পরীক্ষার্থী থাকায় সেগুলোর আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হচ্ছে এবং বাকী বিষয়ের প্রশ্নপত্র আগের আলোকে হবে বলে জানা গেছে। জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইনকে প্রধান করে স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে প্রশ্নপত্র ফাঁসের তদন্তের পাশাপাশি পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে করণীয় নির্ধারণ করে সুপারিশ করতে বলা হয়। তদন্ত কমিটি প্রতি বোর্ডে আলাদা প্রশ্নপত্র প্রণয়নসহ তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে প্রশ্নপত্র বিতরণেরও সুপারিশ করে। তদন্ত কমিটির সুপারিশের আলোকেই এবার জেএসসি-জেডিসির প্রশ্নপত্র বোর্ডভিত্তিক প্রণয়ন করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...