রবিবার, ২২ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল শেখ। তিনি দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আসছে ইউপি নির্বাচনকে সামনে রেখে ৩নং পোতাজিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে দল থেকে মনোনয়ন প্রত্যাশী নৌকার মাঝি হতে চান রাসেল শেখ। তাই তিনি, বঙ্গবন্ধু কন্যা দলীয় সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন নৌকা মার্কা প্রত্যশা করেছেন। জানা গেছে, এ বছর করোনা মহামারী সময়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেল শেখ পোতাজিয়া ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন নিজের সাধ্যমত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন নিজেকে। তাছারাও করোনা আক্রান্ত লাশ দাফনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে উৎসর্গ করতে চান। এছাড়াও তিনি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন গ্রামে আগাম গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে পোতাজিয়া ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...