রবিবার, ২২ মার্চ ২০২৬
SALANGA-SIRAJGONJ 31-03-15 চন্দন কুমার আচার্য ঃ অভিভাবক সদস্য নির্বাচন না দেওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার সিমান্তবর্তী উল্লাপাড়া উপজেলার ধরইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি,প্রধান শিক্ষক ও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ পত্র দাখিল করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ ও এলাকাবাসি । এছাড়াও উক্ত বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচনের দাবী করা হয়েছে অভিযোগ পত্রে । জানাগেছে, ২০১৩ সালের ১মে উক্ত বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী অভিভাবক নির্বাচন সম্পন্ন হয় । নিয়মানুসারে নির্বাচিত কমিটির মেয়াদ উর্ত্তীনের ৩ মাস আগে নির্বাচন হওয়ার কথা । সে হিসাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গত ৮ মার্চ উল্লাপাড়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এনামুল হককে প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়। অভিযোগ পত্রে উল্লেখ্য করা হয়েছে,নির্বাচন না দিয়ে বর্তমান কমিটি ও প্রধান শিক্ষকের সাথে প্রিজাইডিং অফিসার যোগ সাজসে ভূয়া সিলেকশন কমিটি করার পায়তারা করছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন আকন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বর্তমান ম্যানেজিং কমিটি সহযোগিতা না করায় অভিভাবক নির্বাচন করা সম্ভব হচ্ছে না । বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ করার কারনে কিছুটা বিলম্ভ হয়েছে । তবে অচিরেই নির্বাচন দেওয়া হবে। এ ব্যাপারটি নিয়ে ধরইল উচ্চ বিদ্যালয়ের নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এনামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে কথা বলার সময় নেই বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...