শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামিদের মালপত্র ক্রোকের জন্য গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে পুলিশ।

এদিন আরও পাঁচ আসামির মালপত্র ক্রোক করা হয়েছে। শিমুল হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বহিষ্কৃত পৌর মেয়র হালিমুল হক মিরুর গ্রামের বাড়ী শাহজাদপুরের নলুয়া ও পার্শ্ববর্তী বাড়াবিল গ্রামে এ অভিযান চলে। অভিযানে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. ইয়াসিন আলী, আবদুর রাজ্জাক, জহির প্রামাণিক, মোহাম্মদ আলী ও কামাল হোসেনের বাড়ি থেকে খাট, আলমিরা, আলনাসহ অন্যান্য আসবাবপত্র ক্রোক করা হয়। এদিকে, পুলিশের অভিযানের খবর পেয়ে নলুয়া গ্রামের অপর তিন আসামি লিটন, রবিউল ও মানিকের স্বজনরা মালপত্র আগেই অন্যত্র সরিয়ে নিয়ে যায় বলে জানা গেছে। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম রাকিবুল হক রাকিবের নেতৃত্বে এসআই গোলজার হোসেন ও এসআই তৈয়ব আলী পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান। ওসি খাজা মো. গোলাম কিবরিয়া বলেন, আদালতের নির্দেশে এ অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। এর আগে মঙ্গলবার দিনভর ও সন্ধ্যার পরপর শাহজাদপুরের পারকোলার মোস্তাফিজুর রহমান পীযূষ, রামবাড়ির সোহেল আকন্দ, চুনিয়াখালিপাড়ার আবু হানিফ এবং আন্দারকোটা মহল্লার আপনের বাড়িতে অনুরূপ অভিযান চালায় পুলিশ। সোমবার শিমুল হত্যা মামলার ধার্যকৃত শুনানির তারিখে পলাতক আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে মালপত্র ক্রোকের আদেশ দেন শাহজাদপুর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক। আগামী ২২ আগস্টের মধ্যে পলাতক ২৪ জনের মালপত্র ক্রোক করার জন্য পুলিশের প্রতি আদালতের নির্দেশ রয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় পণ্যবাহী ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার...

পায়ে চোট পেয়েছেন তামিম

খেলাধুলা

পায়ে চোট পেয়েছেন তামিম

দ্বিতীয় দিনে শিমুল হত্যা মামলার পলাতক আরও ৫ আসামির মালপত্র ক্রোক

আইন-আদালত

দ্বিতীয় দিনে শিমুল হত্যা মামলার পলাতক আরও ৫ আসামির মালপত্র ক্রোক

সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামিদের...

পানিতে ৫’শ একর জমির পাঁকা ধানে পড়েছে মই: কৃষকের হা-হুঁতাশ বাড়ছে

বন্যা

পানিতে ৫’শ একর জমির পাঁকা ধানে পড়েছে মই: কৃষকের হা-হুঁতাশ বাড়ছে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : উজানের ডল আর বর্ষনে সৃষ্ট বন্যার পানিতে শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন স্থা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...