রবিবার, ২২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবের আয়োজনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক কর্মসূচী পালিত হয়েছে। শোক কর্মসুচির মধ্যে ছিলো প্রেস ক্লাব চত্বরে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, এক মিনিট নীরবতা পালন ও শোক সভা। শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন জনকণ্ঠ পত্রিকার শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ন পারভেজ শাব্বির। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেণ প্রেস ক্লাব শাহজাদপুরের সভাপতি মোঃ আতাউর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, শাহজাদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ জাফর লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, জহুরুল ইসলাম প্রমূখ । বক্তারা বলেন, ‘জনকন্ঠ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ বাংলাদেশের সংবাদপত্রের আধুনিকায়নে অপরিসীম অবদান রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। পাশাপাশি মফস্বলের সংবাদও যে জাতীয় পত্রিকার লিড নিউজ হতে পারে সেটিও তিনি প্রচলন করেন। তাঁর অবদান কখনও ভোলার নয়।’ উক্ত শোক সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, মুস্তাক আহমেদ, কোরবান আলী লাবলু, শামছুর রহমান শিশির, সাগর বসাকসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জনকন্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির। শোকসভাটি শাহজাদপুর সংবাদ ডটকমের উদ্যোগে ভার্চুয়াল লাইভ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...