রবিবার, ২২ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুরে খুকনী স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনটি উদ্বোধন ঘোষণা করেন এনায়েতপুর থানা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ। পরে ইউনিয়ন আ’লীগের সভাপতি মুল্লুক চাঁদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সহ-দপ্তর সম্পাদক এস এম আহসান হাবীব (এহসান), জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল হাকিম। শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, শাহজাদপুর পৌর আ:লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর উপজেলা আ:লীগের দপ্তর সম্পাদক আনু লোদী, আ:লীগ নেতা কেএম নাছির উদ্দিন। এনায়েতপুর থানা আ:লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম শামীম হক ও অর্থ সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন। এসময় জেলা ও থানা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে শাহজাহান আলী বিজয়ী হন। এছাড়া সাধারন সম্পাদক পদে আফাজ উদ্দিন বেপারী পুনরায় নির্বাচিত হন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...