রবিবার, ২২ মার্চ ২০২৬
২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পৌর সদরের শক্তিপুর নুরজাহানে বৃহস্পতিবার দুপুরে যুব সমাজের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম। সুমগ্ন করিম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার একমাত্র সন্তান। সুমগ্ন করিম বলেন, একটি দেশের উন্নয়নের জন্য একটি সরকারের ধারাবাহিকতা দরকার। বর্তমান সরকার পদ্মা সেতু, কর্নফুলি টানেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল সহ যে সকল প্রকল্প বাস্তবায়ন করছে তাতে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হবে ইনশাআল্লাহ। এসব মেগা প্রকল্পের মুল লক্ষ হল গ্রামীণ মানুষের জীবনমানের উন্নয়ন। এজন্য সবাইকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একাত্ম হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার সভাপতিত্বে ও মনিরুল গনি চৌধুরী শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মন্ত্রী, মুকুল আজাদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ফারুক হাসান কাহার, শফিকুল ইসলাম, আশিক, সুব্রত, মিলন প্রমুখ। মতবিনিময় শেষে বঙ্গবন্ধুর জীবনের উপর লেখা বিভিন্ন বই তরুনদের মাঝে বিতরন করা হয়।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...