রবিবার, ২২ মার্চ ২০২৬
শামসুর রহমানঃ আবহমান গ্রাম বাংলার ঐহিত্য, ধারক বাহক হিসাবে বাংলা নববর্ষের শুরুর দিন অর্থাৎ পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার কোন নিয়মাচার না থকলেও বাংলাদেশের উঠতি শহুরে ধনিক শ্রেনীর মাঝে  নববর্ষে পান্তা ইলিশের সংস্কৃতি চালু হয়েছে। পহেলা বৈশাখের সাথে পান্তা ইলিশ খাওয়াটা বাঙালির সংখ্যা নিতান্তই কম। অতীত থেকে অদ্যাবদধ বাঙালি সম্প্রদায়ের কাছে এদিনটি হলো ধারদেনা পরিশোধের দিন। চৈত্রের অনাবৃষ্টি ঘরতাপের পর বৈশাখের বৃষ্টি ভোজা জমিতে ফসল বুনানীর শুভসূচনার দিন। আর একারনেই বাঙালির কাছে পহেলা বৈশাখ আনন্দের আর্শিবাদ ও বাংলা নববর্যকে গ্রহন করবার দিন। এ দিনের সাথে পান্তা-ইলিশের সম্পর্ক বাংলা স্ংস্কৃতির সাথে অনেকাটাই সাংর্ঘর্ষিক। এর মাঝদিয়ে বিপুল সংখ্য গরীব মানুষকে হেও করারই সংস্কৃত বহন করে। এ কারনে পহেলা বৈশাখ, পান্তা-ইলিশ সার্বজনীন বাংলা সংস্কৃতির সমার্থক নয়। পান্তা-কাঁচা মরিচ-পিয়াজ বাঙালির খাদ্য সংস্কৃতির প্রতিক। তাই পান্তার সাথে ইলিশ যোগ করে অন্যকে অপমান করবার অধিকার আমাদের নেই। বৈশাখ উপলক্ষে ইলিশের আকাশচুম্বি দাম থাকার কারনে উত্তরাঞ্চলের দরিদ্র, নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে। তাদের মতে, পহেলা বৈশাখে পান্তাভাতের সাথে ইলিশ মাছ খাওয়াটাতো দুরের কথা ইলিশের গন্ধ নেবার মত ক্ষমতা তাদের নেই। বর্তমান প্রেক্ষাপটে উত্তরাঞ্চলের ১৬ জেলার সংখ্যাগরিষ্ঠ হতদরিদ্র, অসহায়, নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্ত পরিবারের জন্য পহেলা বৈশাখ উপলক্ষে পান্তাভাতের সাথে ইলিশ মাছ খাওয়া এখন দুঃসাধ্য। দেশের প্রায় ১৫ কোটে মানুষ পান্তা-ইলিশ থেকে বঞ্চিত। এলাকার সিংহভাগ মানুষের বক্তব্য পান্তা ইলিশের সাথে পহেলা বৈশাখ ও বাঙালি সংস্কৃতির কোন সেতু বন্ধন নেই।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...