রবিবার, ২২ মার্চ ২০২৬
১১৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া এয়ার আলজেরিয়ার বিমানটি নাইজারে বিধ্বস্ত হয়েছে।স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে । এয়ার আলজেরির উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আলজেরি প্রেস সার্ভিস (এপিএস) জানিয়েছে, বৃহস্পতিবার ওয়াদৌগৌ থেকে আলজিয়ার্সগামী উড়োজাহাজটি উড্ডয়নের ৫০ মিনিট পর থেকে বিমান পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে এটির সবরকমের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার দুপুরে জানিয়েছে, এএইচ৫০১৭ নং আন্তর্জাতিক ফ্লাইটটি উড্ডয়নের পৌনে এক ঘণ্টারও বেশি সময় পর থেকে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারায়। বুরকিনা ফাসো থেকে আলজেরিয়ায় যাওয়ার পথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও রয়টার্সের। সুইফটএয়ারের ওয়েবসাইটের বার্তায় জানা গেছে— স্থানীয় সময় গত রাত ১টা ১৭ মিনিটে এয়ার আলজেরিয়ার বিমানটি বুরকিনা ফাসো থেকে যাত্রা শুরু করে। ভোর ৫টা ১০ মিনিটে এটির আলজেরিয়ায় পৌঁছানোর কথা ছিল। এয়ার আলজেরীয় ফ্লাইট এএইচ ৫০১৭ ওয়াগাডউগু বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫০ মিনিট পর নিয়ন্ত্রণ কক্ষের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটিতে শতাধিক আরোহী রয়েছে। এমডি-৮৩ উড়োজাহাজটির ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু রয়েছেন। উড়োজাহাজটির আরোহীদের মধ্যে বেশিরভাগই আলজেরিয়ান নাগরিক ছিলেন।স্পেনের বেসরকারি বিমান পরিবহন সংস্থা সুইফটএয়ারের কাছ থেকে ভাড়া করা হয়েছিল বিমানটি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...