শনিবার, ২১ মার্চ ২০২৬

“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী ও শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার দিনের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিশিষ্টজনের সমন্বয়ে একটি বিশাল র‌্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।  

মালতীডাঙ্গা(পঃ) উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে সাবেক শিক্ষার্থী আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান। আলোচনায় বিদ্যালয়টির স্মৃতিচারণ করেন সাবেক প্রধান শিক্ষকগণ ও সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতিগণ, সাবেক শিক্ষার্থীরা। এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

শাহজাদপুর

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...