সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া মৌজার খাস ও অর্পিত অনাগরিক (ভিপি) ৩.৩৪ একর সরকারী সম্পত্তি ভূমিদস্যু কর্তৃক দখলের পায়তারার প্রতিবাদে মানবন্ধন করেছে শতাধিক ভূমিহীন এলাকাবাসী। বুধবার (৩০ মার্চ) বেলা ১২ টায় পোতাজিয়া কবরস্থান-বাথান সড়কে মজুমদারের চালার পাড়া ও সরকার পাড়ার ভূমিহীনরা এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে সেখানেই অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদসভায় ভূমিহীনদের মধ্যে বক্তব্য রাখেন, বেলাত, আজাদ মন্ডল, ইদ্রিস মোল্লা, সামাদ, সাইফুল, নূর ইসলাম, শাহজামাল, রইচ উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, উপজেলার পোতাজিয়া মজুমদারের চালারপাড়ার ১.০১ একর পুকুর, ০.১৯ একর খাল, ০.০০৮ একর ভিটা ভিপি মিসকেসভূক্ত সরকারী জমিসহ আরএস রেকর্ডীয় ১ নং খাস খতিয়ানের ৫৯০৪, ৫৯৬৪, ৫৬৪৮ দাগের ০.৭৭ একর, ০.৮০ ও ০.২৪ একর সরকারী খাস জমি প্রায় ৫০ বছর ধরে ভূমিহীনরা ভোগদখল করে আসছে। কিন্তু পোতাজিয়া সরকারপাড়ার ভূমিদস্য টেক্কা খান গং জালদলিল সৃষ্টি করে সরকারী ৩.৩৪ একর জমি অন্যায় অবৈধভাবে জবরদখলের পায়তারা করছে। সরকার উক্ত জমির মধ্যে ভূমিহীন হিসেবে আমাদের কিছু জমি লীজ দিয়েছে ও বাদবাকী জমি লীজ দেয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। ভূমিদস্য টেক্কা খান গং শুধু উক্ত সরকারী সম্পত্তি দখলেরই পায়তারা করছে না, আমাদের বিভিন্ন সময় নানাভাবে ভয়ভীতি হুমকিও প্রদর্শন করছে। এসময় ভূমিহীনরা উক্ত সরকারি ৩.৩৪ একর জমি রক্ষারও দাবী জানান।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
শাহজাদপুর
শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন
রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
