মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও  সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদ।

 প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সাধারন সম্পাদক ভিপি শামীম, নূর কায়েম সবুজ প্রমূখ।

বক্তারা অবিলম্বে জ্বালানী তেল, সার, গ্যাস, বিদ্যুত ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অবিলম্বে মানুষের ক্রয়ক্ষমতার আনার দাবী জানান এবং ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিম হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

সমাবেশ শেষে শ্রীফলতলা থেকে জেলা ও উপজেলা বিএনপি নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি