শনিবার, ২১ মার্চ ২০২৬

বুধবার (৪ মে) বিকেলে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর নূরজাহান মযহার স্কুল এন্ড কলেজ মাঠে ডাক্তার মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২২ শুরু হয়েছে। চরনবীপুর প্রগতি সংঘের উদ্যোগে প্রগতি সংঘের সভাপতি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি জননেতা চয়ন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উদ্বোধনী খেলার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল খালেক ও তাঁর সহধর্মিনী বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রাশেদা খালেক। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, ঋষভ ইসলাম প্রমূখ। উদ্বোধনী খেলায় মেরাজ স্পোটিং ক্লাব ১-০ গোলে জাকারিয়া স্পোটিং ক্লাবকে পরাজিত করে। খেলায় জয়সূচক একমাত্র গোল করেন মেরাজ স্পোটিং ক্লাবের খেলোয়াড় মামুন। উদ্বোধনী খেলা পরিচালনা করেন ফিরোজ। উক্ত ফুটবল টুর্ণামেন্টে অসংখ্য ক্রীড়ামোতি দর্শক উপস্থিত ছিলেন। 

খেলার আয়োজক জননেতা চয়ন ইসলাম বলেন, ঈদের ছুটিতে নাড়ির টানে গ্রামের বাড়ি ছুঁটে আসেন অনেকেই। কিন্তু তাদের ও এলাকাবাসীর বিনোদনের তেমন ব্যবস্থা না থাকায় এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল খালেক বলেন,  আমার নেতৃত্বদানের শিকড় চরনবীপুর প্রগতি সংঘে নেতৃত্ব দেয়ার মধ্য দিয়েই নেতৃত্ব দেয়া শিখেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশ আওয়ামী লীগে নেতৃত্ব দিচ্ছি। সেই প্রগতি সংঘ আজকের খেলার আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, ৪ টি দল এ টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। আগামী ৮ মে উক্ত টুর্ণামেন্টের ২য় খেলায় অংশগ্রহণ করবে ঋষভ স্পোটিং ক্লাব ও শেখ রাসেল স্পোটিং ক্লাব।।

সম্পর্কিত সংবাদ

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...