রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের হৎদরিদ্র রিকশা চালক চাঁদ আলীর মেয়ে চাঁদনী খাতুন দারিদ্রতার নাগপাশ ডিঙ্গিয়ে এবার ফরিদপুর  মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে । কৃতী শিক্ষার্ধী চাঁদনীর মা কারখানা শ্রমিক। এক ভাই ও দুই বোনের মধ্যে চাঁদনী বড়। দারিদ্রতা যেখানে পড়ালেখার জন্য অন্তরায়, সেখানে শত দুঃখ কষ্টের মধ্যেও নিয়মিত পড়ালেখা চালিয়ে চলতি বছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চাঁদনী।

জানা গেছে, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে পিএসসি পাস করে পোতাজিয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় চাঁদনী । সেখানে জেএসসি ও পরে এসএসসি পাশ করে সে শাহজাদপুর সরকারি কলেজে ভর্তি হয়। জীবীকার তাগিদে বাবা মা কাজে বাইরে থাকায় চাঁদনীকে সংসারের কাজ করাসহ ছোট ভাই ও বোনকে দেখাশোনাও করতে হতো। এরই মাঝে একটু ফুসরত পেলে নানা হস্তশিল্পের কাজে নিজেকে ব্যস্ত রাখতো।

এলাকাবাসী জানায়, রিক্সাচালক দরিদ্র পিতা চাঁদ আলী অভাবের সংসারে মেয়েকে পড়ালেখার তেমন উৎসাহ দিতে পারেননি। তবে মেধাবী হওয়ায় শিক্ষকরা তাকে বিভিন্ন ভাবে সহযোগীতা করতেন। চাঁদনীর ওই কৃতীত্বপূর্ণ ফলাফলে যেমন খুশি তার পরিবার, শিক্ষকরা, তেমনি খুশি প্রতিবেশীরাও!

চাঁদনীর দরিদ্র রিক্সা চালক পিতা চাঁদ আলী জানান, রিকশা চালিয়ে যে আয় হয় তা দিয়ে পরিবারের সদস্যদের ভরণপোষণ ব্যয় নির্বাহ করাই দূরহ। মেয়ের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় খুব খুশি হলেও তার অনাগত শিক্ষাজীবনের ব্যয় নিয়ে অজানা দুঃশ্চিন্তা অনুভব করছি।

কৃতী শিক্ষার্ধী চাঁদনী খাতুন জানায়, ছোটবেলায় পড়ালেখার প্রতি তেমন আগ্রহ ছিলনা। ৪র্থ শ্রেণি থেকে আগ্রহ সহকারে পড়ালেখা শুরু করি। পিএসসিতে বৃত্তি পাই। পরে পোতাজিয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণিতেও বৃত্তি পাই।  এসএসসিতে জিপিএ ৫ পেয়ে শাহজাদপুর সরকারি কলেজে ভর্তি হই। সবসময়ই শিক্ষকরা আমাকে পড়ালেখায় বিভিন্নভাবে সহযোগীতা করায় তাদের কাছে চিরঋণী আমি।

চাঁদনী আরো বলেন, গরীবের ঘরে জন্ম। অসুস্থ হলে চিকিৎসাসেবা পাওয়াটা গরীবদের জন্য কতটা কষ্টকর, সেটি আমরা ভালোই জানি। তাই ভবিষ্যতে ডাক্তার হয়ে গরীব মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চাই। এজন্য সকলের দোয়া, ভালোবাসা কামনা করি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...