রবিবার, ২২ মার্চ ২০২৬

জার্মানির রকস্ট্রক বন্দর থেকে মোবাইল হারবার ক্রেন নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ ইমকি মোংলা বন্দরে ভিড়েছে। ইতালির পতাকাবাহী জাহাজটি বুধবার বিকেলে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে মোংলা বন্দরের জন্য অত্যাধুনিক তিনটি মোবাইল হারবার ক্রেন ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রাংশ আনা হয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, ১ হাজার ৩৩২ মেট্রিক টন ওজনের এই মোবাইল হারবার ক্রেনের জন্য ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। এসব ক্রেন দিয়ে বন্দরে আসা ১২ সারির কন্টেইনার জাহাজের কন্টেইনার একসঙ্গে স্থানান্তর করা যাবে।

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, একমাস আগে জার্মানির রকস্ট্রক বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। আগামী পাঁচ দিনের মধ্যে ইমকি জাহাজ থেকে অত্যাধুনিক এসব ক্রেন খালাস করে জার্মান প্রকৌশলীদের দিয়ে এটি বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে। এর আগে বন্দর কর্তৃপক্ষ গত ১৫ জুন আরও দুটি মোবাইল হারবার ক্রেন আমদানি করে বলে জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করতে নতুন নতুন যন্ত্রাংশ সংযোজন করা হচ্ছে। বন্দর উন্নয়নে প্রায় সাতশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বজল গতকাল শুক্...