শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম গত ১৯ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।

এর প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার(২০ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ আলী।

প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বাংলাদেশের ৪৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সাথে বৈঠক করেন। তিনি সেখানে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম রবীন্দ্র স্মৃতিবিজড়িত শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জ্ঞাপন করে উল্লেখ করেন, ২০১৫ সালের ৮ই মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতার ৪৩ বছর পর বাংলাদেশের জাতীয় সংগীতের অমর স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন।

তিনি বলেন, আমরা ইতিমধ্যেই আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্থাপন প্রকল্পের চূড়ান্ত নকশা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং তা নিরীক্ষাধীন রয়েছে। আপনার আনুকূল্য পেলে নিশ্চয়ই আপনার তৈরি প্রতিষ্ঠানটি স্থায়ী ক্যাম্পাসে ফিরতে পারবে, যেখানে গিয়ে শিক্ষার্থীরা অনাবিল আনন্দে রবীন্দ্র এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করতে পারবে।

রবি উপাচার্য বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে অঙ্গীকার করে পথ চলছে, মাননীয় প্রধানমন্ত্রীর রবীন্দ্রানুরাগ এবং সংস্কৃতিপ্রেম আমাদের পাথেয়। তিনি প্রত্যাশা করেন মাননীয় প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতি তার স্নেহের হাতটি বাড়িয়ে দিবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধানমন্ত্রীকে শাহজাদপুর আসার আমন্ত্রণ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তৃতায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি তার যে সহানুভূতি ও সহমর্মিতা রয়েছে তা ব্যক্ত করেন। সঙ্গে সঙ্গে গুণগত শিক্ষা, মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার প্রতি উপাচার্যদের আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

সম্পর্কিত সংবাদ

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...