সেঁচের মটর চুরির হিড়িক পড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে পানির অভাবে ২১ বিঘা ধানের আবাদ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। গত কয়েকদিনের ব্যবধানে সেঁচের ৪ টি বৈদ্যুতিক মটর চুরি যাওয়ায় ধানে ক্ষেতে পানি দিতে পারছে না কৃষকেরা। ফলে ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এ ঘটনার প্রতিবাদে ও চুরি যাওয়া মটর ফেরত পেতে পাড়কোলা গ্রামের মাসুম মিয়া নামের এক কৃষক বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি অভিযোগ করেছেন।
সরেজমিন পরিদর্শনকালে পাড়কোলা গ্রামের ক্ষতিগ্রস্থ্য বেশ কয়েকজন কৃষক ও থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার পাড়কোলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দু’দ্রুপের সংঘর্ষে এক হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র প্রায় প্রায়ই এ গ্রামের সাধারণ মানুষের সম্পদহানী ও চুরিতে সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ওই অসাধু চক্র ২১ বিঘা ধানের জমির সেঁচকার্যে ব্যবহৃত ৪টি বৈদ্যুতিক মটর ও নরকূপ রাতের আঁধারে চুরি করে নিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষকেরা। স্বল্প সময়ের ব্যবধানে সেঁচের ৪ টি বৈদ্যুতিক মটর ও নলকূপ খোয়া যাওয়ায় কৃষক সেরাজের ১ বিঘা, রশিদুলের ২ বিঘা, মুনজিলের দেড় বিঘা, শফিকুলের আধা বিঘা, শরিফের ২ বিঘা, হযরতের আড়াই বিঘা, শেখের ২ বিঘা ও একেন আলীর ৮ বিঘা ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। আর মাসখানেক পরেই পাঁকতে শুরু করবে ধান। কিন্তু সময়মতো ধানের ক্ষেতে পানি দিতে না পারলে এ ২১ বিঘা জমির ধানের বিপর্যয় কোন ভাবেই রোধ করা যাবে না।
এদিকে, এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বুধবার পাড়কোলা গ্রামে অভিযান চালিয়ে দুলাল (৪৫) নামের ওই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুলালকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
