শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
দীর্ঘ প্রায় ৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজাদপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২২আগষ্ট) সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসরাম সেরাজ স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্রদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক ও মিরপুর বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আল মামুন হোসেন জুয়েলকে আহবায়ক ও হোসাইন আলীকে ১নং যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্যবিশিষ্ট এ আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। এদিকে, এক বার্তায় শাহজাদপুর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে শাহজাদপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হীরু ও আরিফুজ্জামান আরিফ বলেন,‘নবগঠিত এ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সাংগঠনিকভাবে উপজেলা ছাত্রদলকে শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।’ অন্যদিকে, নবগঠিত শাহজাদপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আল মামুন হোসেন জুয়েল জানান, ‘তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে শাহজাদপুর উপজেলা ছাত্রদলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য দলীয় নেতাকর্মীসহ সকলের দোয়া-ভালোবাসা ও সহযোগীতা বিশেষভাবে কামনা করছি।’ উল্লেখ্য, গত ২০০৪ সালে শাহজাদপুর উপজেলা ছাত্রদলের সম্মেলনে আরিফুজ্জামান আরিফকে সভাপতি, মোতালেব হোসনেকে সাধারন সম্পাদক ও মাহমুদুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত হয় যা ২০১২ সালে স্থানীয় ররীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের উপস্থিতিতে বিলুপ্ত করা হয়। এরপর থেকে নানা কারণে গত ৮ বছরে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সম্ভব হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ওসমান গণি

শাহজাদপুর

পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ওসমান গণি

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দ্বায়...

শাহজাদপুরে ৮ মাসের শিশু পুত্রকে গলাকেটে হত্যা, ঘাতক মা গ্রেপ্তার

অপরাধ

শাহজাদপুরে ৮ মাসের শিশু পুত্রকে গলাকেটে হত্যা, ঘাতক মা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...