শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে ব্যক্তিগত টয়লেট বানানোর ইট বাড়ীতে টানানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্দে। এমন একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইউনিয়ন জুড়ে চলছে সমালচনার ঝড়। কিন্তু উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তারা কিছুই জানেন এ বিষয়ে।  

তথ্যানুসন্ধানে জানা যায়, গতবুধবার পাথালিয়াপাড়া বুদ্ধ মোল্লার বাড়ি হতে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত কর্মসৃজন কর্মসূচির আওতায় রাস্তা নির্মানের জন্য ৬৫ জন শ্রমিক বরাদ্দ থাকলেও সেখানে কাজ করছে ৪০জন। সে শ্রমিক দিয়ে রাস্তা নির্মানের কাজ বাদ দিয়ে কৈজুরী ইউনিয়নের ৪নং ইউপি সদস্য মোঃ নজির তার বাড়ীর টয়লেট বানানোর জন্য ইট বাঁধ থেকে বাড়ীতে নিয়ে যাওয়ার কাজ করান উক্ত প্রকল্পের শ্রমিক দিয়ে। 

শ্রমিকরা বলেন, মেম্বার আমাদের ইট বাড়িতে পৌঁছে দিতে বলেছে তাই তার নির্দেশে আমরা ইট বাড়িতে পৌছে দিয়েছি। 

অভিযুক্ত ইউপি সদস্য মোঃ নজির বিষয়টি স্বীকার করে বলেন, কর্মসুচি প্রকল্পের লেবার দিয়ে অল্প কিছু ইট বাড়িতে টানা হয়েছে। কিন্তু কেন তা করালেন এবিষয়ে তিনি কোন সদুত্তর দেননি।

এবিষয়ে তিনি কিছুই জানেন না তবে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। 

অপরদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...