সংসদ নির্বাচনকে সামনে রেখে ভুয়া জনমত জরিপের কথা বলে তারা বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীদের মোবাইল নম্বর সংগ্রহ করে কল দিত এবং অর্থনৈতিক সুবিধা চাইত। তারা নিজেদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিয়ে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন সংশ্লিষ্ট জরিপ ও সেখানে সম্ভাব্য প্রার্থীদের এগিয়ে রাখার নাম করে এমপি মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন তারা। এমনই প্রতারণা চক্রের মূলহোতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার সুধারাম থানার বিনোদপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে ও প্রতারক চক্রের মুল হোতা মোঃ জাহাংগীর হোসেন (৩৬), একই থানার নুয়ারনই গ্রামের বাহার মিয়ার মেয়ে তাছলিমা খাতুন (৩২) ও একই জেলার বেগমগঞ্জ থানার মনপুরা গ্রামের আছান উল্লাহ'র ছেলে মোঃ ফয়জুল্লাহ (৩০)। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনকে মঙ্গলবার সন্ধ্যায় রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্যজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সাথে যোগাযোগ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। অভিযুক্তরা উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সাথে একজন বিশেষ ব্যক্তিকে মনোনয়নের জন্য সুপারিশ ও জনমত জরিপে এগিয়ে রাখার আশ্বাস দিলে তিনি তাদের চাহিদা অনুযায়ী অর্থ প্রদান করেন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে উক্ত ব্যক্তিদের নামে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।
এরপর সোমবার (২রা অক্টোবর) বিকালে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে প্রতারক চক্রের মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে। এসময় চক্রের বাকী দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাছলিমা খাতুন ও ফয়জুল্লাহ কে পাবনা জেলার ইশ্বরদী থানা পুলিশের সহযোগিতায় রূপপুর পুলিশ ফাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৬৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি প্রিমিও প্রাইভেট কার ও মানবাধিকার কমিশনের আরও একটি পরিচয়পত্র জব্দ করা হয়।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভুয়া জনমত জরিপের কথা বলে তারা বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীদের মোবাইল নম্বর সংগ্রহ করে কল দিত এবং অর্থনৈতিক সুবিধা চাইত। তারা নিজেদের কে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিত। এছাড়াও জিজ্ঞাসাবাদে তারা ১০/১২ জন ব্যক্তির নিকট হতে প্রতারণামুলক অর্থনৈতিক সুবিধা নেয়ার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, গত মঙ্গলবার গ্রেপ্তার তিনজনের মধ্যে জাহাঙ্গীর ও তাসলিমাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
শাহজাদপুর
শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন
রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
