সিরাজগঞ্জ শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬ তম প্রয়াণ দিবস স্মরণে গতরবিবার সন্ধ্যায় রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান " তুমি রবে নীরবে হৃদয়ে মম " অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ রফিক আহম্মেদ এর সঞ্চালনায় শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের সভাপতি মোঃ মেজবাহ্ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও আলোচনা করেন বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক আখতার উদ্দিন মানিক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক লায়লা ফেরদৌস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের শিল্পীবৃন্দরা।
সম্পর্কিত সংবাদ
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
